০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুশু: ইবাদতের প্রাণ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০১ Time View

আরবি ‘খুশু’ শব্দের মূল অর্থ হলো বিনয়, স্থিরতা এবং মাথা নিচু করা। প্রখ্যাত ভাষাবিদ ইবনুল ফারিস বলেন, “খুশু বলতে অবনত হওয়া ও স্থির হওয়াকে বোঝায়।” (ইবনুল ফারিস, মুজামু মাকায়িসিল লুগাহ, ২/১৮১, দারুল ফিকর, বৈরুত, ১৯৭৯)

ইবনুল মানজুরের মতে, খুশু হলো দৃষ্টি নিচু রাখা এবং কণ্ঠস্বর ক্ষীণ করা। (লিসানুল আরব, ৮/৬৫, দারু সাদির, বৈরুত, ১৯৯৪)

শরিয়তের পরিভাষায় খুশু হলো, “আল্লাহর সামনে হৃদয়কে বিনয় ও তুচ্ছতার সাথে দাঁড় করানো।”

ইমাম ইবনুল কাইয়িম (রহ.) অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, “প্রকৃতপক্ষে খুশু হলো আল্লাহর প্রতি মহব্বত, সম্মান, বিনয় এবং হৃদয়ের ভাঙন—এই চারটির সমন্বিত রূপ।” (মাদারিজুস সালিকিন, ১/৫২১, দারুল কুতুব আল-আরাবি, বৈরুত, ১৯৯৬)

হাফেজ ইবনে রজব (রহ.) বলেন, “খুশুর মূল উৎস হলো হৃদয়ের কোমলতা, স্থিরতা এবং আল্লাহর ভীতি। যখন হৃদয় বিনত হয়, তখন শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গও বিনত হয়ে যায়।” (আল-খুশু ফিস সালাহ, পৃষ্ঠা: ১৭, দারু ইবনিল কাইয়্যিম, দামেস্ক, ২০০৩)

ট্যাগঃ

খুশু: ইবাদতের প্রাণ

সময়ঃ ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬