কেন আলট্রা প্রসেসড ফুড খাবেন না
১. ওজন বৃদ্ধি ও স্থূলতা
এই খাবারগুলোতে ক্যালরি বেশি, কিন্তু পুষ্টি কম। ফলে শরীর দ্রুত অতিরিক্ত ক্যালরি গ্রহণ করে এবং ওজন বেড়ে যায়।
২. ডায়াবেটিসের ঝুঁকি
অতিরিক্ত চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা টাইপ-২ ডায়াবেটিসের বড় কারণ।
৩. হৃদ্রোগের আশঙ্কা
ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল বাড়িয়ে হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।
৪. হজমের সমস্যা
ফাইবারের অভাবে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ও অন্ত্রের সমস্যা দেখা দেয়।
৫. মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব
গবেষণায় দেখা গেছে, নিয়মিত আলট্রা প্রসেসড ফুড খেলে বিষণ্নতা ও উদ্বেগের ঝুঁকি বাড়তে পারে।
৬. শিশুদের জন্য বিশেষভাবে ক্ষতিকর
শিশুদের শেখার ক্ষমতা, মনোযোগ ও স্বাভাবিক বেড়ে ওঠার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
Sangbad365 Admin 










