০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোনো সরকার একা দেশের সব সমস্যার সমাধান দিতে পারে না: আমীর খসরু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৬০১২ Time View

আমীর খসরু বলেন, দীর্ঘদিন ধরে দেশে এমন একটি পরিবেশের প্রয়োজন ছিল, যেখানে ভিন্নমতের মানুষ একসঙ্গে বসে মুক্তভাবে কথা বলতে পারবে। সেই পরিবেশ এখন তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে সরকারকে একক সিদ্ধান্তের পথ থেকে সরে এসে অংশীদারিভিত্তিক শাসনব্যবস্থায় যেতে হবে।

বিএনপির এই নেতা বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সরকারের একার পক্ষে কার্যকর ডেলিভারি সম্ভব নয়। এসব ক্ষেত্রে সিভিল সোসাইটি, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনকে যুক্ত না করলে নীতিনির্ধারণ বাস্তবে ফলপ্রসূ হয় না।

রাজনীতিবিদদের জবাবদিহি প্রসঙ্গে আমীর খসরু বলেন, রাজনীতিকদের ওপর জনগণের আস্থা তৈরির দায়িত্ব রাজনীতিকদেরই। বক্তৃতা দিয়ে এই আস্থা তৈরি করা যায় না। সংসদের ভেতরে ও বাইরে কার্যকর জবাবদিহির মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয়।

ট্যাগঃ

কোনো সরকার একা দেশের সব সমস্যার সমাধান দিতে পারে না: আমীর খসরু

সময়ঃ ১২:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬