০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের আপত্তি নেই: প্রেস সচিব

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৬০৪৮ Time View

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৯, ২৯ নভেম্বর ২০২৫

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সরকারের এই অবস্থান তুলে ধরেন।

পোস্টে একটি প্রশ্ন ও তার জবাব দিয়েছেন শফিকুল আলম। পোস্টটি রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো-

প্রশ্নটি এমন, জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কি না।

উত্তরে প্রেস সচিব জানান, ‘‘এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই।’’

তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা/রাজীব

ট্যাগঃ

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের আপত্তি নেই: প্রেস সচিব

সময়ঃ ১২:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫