গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০২:২১, ২ জানুয়ারি ২০২৬
ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারের মুখে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয় একটি ট্রাক। তাদের মরদেহ পুলিশের রাখা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো দুজন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকার ঘটনা এটি।
দুর্ঘটনায় বিষয়ে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।
নিহতরা হলেন- পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি মিয়া (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া গ্রামের শাহজালাল মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, “ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি থানায় রাখা হয়েছে। ট্রাকের হেলপার আহত হলেও ড্রাইভার কৌশলে পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঢাকা/লুমেন/রাসেল
Sangbad365 Admin 










