নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৩১, ৮ জানুয়ারি ২০২৬ আপডেট: ১৭:৩১, ৮ জানুয়ারি ২০২৬
গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়৷
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়রা বিকেলে গুদামে ধোঁয়া দেখতে পান৷ মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফোন দিয়ে জানালে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে৷ আগুনের তীব্রতা বাড়লে পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷
কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেছেন, আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ আরো দুটি ইউনিট আসছে৷ পাশাপাশি বেশ কয়েকটি গুদাম আছে। সব গুদামে আগুন ছড়িয়ে পড়েছে৷ বিস্তারিত পরে জানাতে পারব৷
ঢাকা/রেজাউল/রফিক
Sangbad365 Admin 










