০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২৫

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৬০১৫ Time View

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩৯, ৯ জানুয়ারি ২০২৬

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে হিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হিরাজ মিয়া উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- আরিফ ও হাবিবুর রহমান।

স্থানীয়রা জানায়, উপজেলার বালিগাঁও গ্রামের ইউপি সদস্য আলাল মিয়া ও তার ফুফাতো ভাই তরিকুলের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় তাদের সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হিরাজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ওসি জাহিদুল হক বলেন, সংঘর্ষের স্থলটি হাওর বেষ্টিত দুর্গম এলাকা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অভিযান চালিয়ে ইতোমধ্যে সংঘর্ষে জড়িত দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/মামুন/রাজীব

ট্যাগঃ

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২৫

সময়ঃ ১২:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬