০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারের সক্ষমতা বাড়াতে বিআইসিএমের সঙ্গে কাজ করবে ইইউ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৬০১৩ Time View

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ইইউ প্রতিনিধিরা।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বিআইসিএম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এ আশ্বাস দেয়।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিআইসিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এনরিকো লরেঞ্জোন (টিম লিডার– ইনক্লুসিভ গভর্ন্যান্স), মিরোস্লাভ স্ক্রিয়েচকা (অ্যাটাচি- প্রোগ্রাম অফিসার, ডেভেলপমেন্ট ফাইন্যান্স, ম্যাক্রোইকোনমি ও পিএফএম) এবং কিশোয়ার আমীন (প্রোগ্রাম ম্যানেজার- ইনক্লুসিভ গভর্ন্যান্স)।

অন্যদিকে বিআইসিএমের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান, সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ এবং নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব হুমায়রা আলম।

বৈঠকে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং ইনস্টিটিউটের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে এসব কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়ন কীভাবে সম্পৃক্ত হয়ে অবদান রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে বিআইসিএমের ভূমিকার প্রশংসা করেন। তারা এই খাতের উন্নয়নে বিআইসিএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার পাশাপাশি আগামী দিনগুলোতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ট্যাগঃ

অন্তর্বর্তী সরকারের সাফল্য কিসে, জানালেন প্রেস সচিব 

পুঁজিবাজারের সক্ষমতা বাড়াতে বিআইসিএমের সঙ্গে কাজ করবে ইইউ

সময়ঃ ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬