০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০৪ Time View

প্রকাশিত: ১৭:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৬  

প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তার বাজেট বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতে প্রতিরক্ষা বাজেটের অঙ্ক হবে ৭ লক্ষ ৮৫ হাজার কোটি রুপি। গত অর্থবছরের তুলনায় এবার বাড়তি ১ লাখ ৪ হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ৬ লাখ ৮১ হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় বাজেটে বরাদ্দের পরিমাণ বৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ। এবার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩ শতাংশ। এ বারের বাজেটে প্রতিরক্ষাক্ষেত্রে আধুনিকীকরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১৯ হাজার কোটি রুপি। গত অর্থবছরের তুলনায় এই হার ২১ শতাংশেরও বেশি। প্রধানমন্ত্রী মোদীর ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান অনুসরণ করে বিশেষ জোর দেওয়া হয়েছে দেশীয় প্রযুক্তিতে সমরাস্ত্র উৎপাদনে।

অর্থমন্ত্রীর পেশ করা বাজেট প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ১১ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ব্যয় ছিল জিডিপির ৮ শতাংশ।

বর্তমানে ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ ও বিমানবাহিনী) ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামের ৬৫ শতাংশ দেশে তৈরি হয়। আমদানিতে নির্ভরতা কমিয়ে আগামী দিনে তা আরো বাড়ানোর প্রস্তাব রয়েছে বাজেটে। এই উদ্দেশ্যে বিমান এবং বিমান ইঞ্জিন নির্মাণের জন্য ৬৩ হাজার ৭৩৩ কোটি রুপি পৃথক বরাদ্দের প্রস্তাব রয়েছে বাজেটে। 

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সাফল্যের পর এই বাজেট দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার মাধ্যমে আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করেছে… এই বাজেট নিরাপত্তা, উন্নয়ন এবং স্বনির্ভরতার মধ্যে ভারসাম্যকে শক্তিশালী করে।”
 
ঢাকা/শাহেদ

ট্যাগঃ

প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত

সময়ঃ ১২:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬