০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসটিসির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০১ Time View

প্রকাশিত: ০০:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬  

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শিরোনামে বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

মঙ্গলবার (৩ ফেব্রুযারি) চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়টির সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিআইসিএমের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নুরুল আবসার।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান রুপম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রা দাস ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক সীমা চেীধুরী। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ সাহাবুদ্দীন।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক  ফাইমা আক্তার ও প্রভাষক মোঃ আদনান আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউএসটিসির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের এ আয়োজন।

ঢাকা/এনটি/রাসেল

ট্যাগঃ

ইউএসটিসির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম

সময়ঃ ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬