বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৬ আপডেট: ১৭:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. ওয়ালীউল্লাহ বলেছেন, “ভোট কাটতে আসলে মা-বোনের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবেন। কারণ ভোট কাটতে আসলে সে আর ফেরত যেতে পারবেন না।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরগুনার আমতলীর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম।
ওয়ালীউল্লাহ বলেন, “এর আগে এক জনসভায় ভোটারদের উদ্দেশে বলেছিলাম, ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় মুগুর নিয়ে আসবেন। ভোট কাটতে আসলে মুগুর মেরে ঠাণ্ডা করে দেওয়া হবে।”
“আর এবার যারা ভোট কাটার নিয়ত করে বসে আছেন, তাদের বলছি—ভোট কাটতে আসলে মা-বোনের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবেন। কারণ ভোট কাটতে আসলে সে আর ফেরত যেতে পারবেন না।”- যোগ করেন তিনি।
ঢাকা/ইমরান/রাজীব
Sangbad365 Admin 









