০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলায় সাংবাদিক মিন্টুকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০৩ Time View

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি হত্যা মামলায় ফেনীর পরশুরাম উপজেলার সাংবাদিক আবু ইউসুফ মিন্টুকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ফেনীতে কর্মরত সাংবাদিকেরা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। 

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাবশালী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন সাংবাদিক মিন্টু। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার তালিকা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় একের পর এক সাংবাদিক হয়রানির শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দ্রুত নাম প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

২০১৬ সালে রাঙ্গুনিয়ায় যুবদল কর্মী মোহাম্মদ নবীউল্লাহ হত্যার ঘটনায় ২০১৭ সালে পুলিশ চার্জশিট দাখিল করলে আদালত মামলা খারিজ করেন। পরে গত ১৭ ডিসেম্বর নিহতের খালাত ভাই পরিচয়ে কক্সবাজারের উখিয়ার জাহাঙ্গীর আলম পুনরায় মামলা করেন। আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদকে প্রধান আসামি করে ১০২ জনের বিরুদ্ধে এ মামলা হয়, যেখানে সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর নামও রয়েছে। 

দৈনিক মানবজমিনের শহীদুল আলম ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাভিশনের ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, আরটিভির আজাদ মালদার, মাছরাঙা টেলিভিশনের জমির বেগ প্রমুখ। 

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের আসামি করা হলে তাদের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান।

সাংবাদিক আবু ইউসুফ মিন্টু ২০০০ সাল থেকে দৈনিক প্রথম আলোর পরশুরাম প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন এবং টানা তের বছর সেখানে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দৈনিক যায়যায়দিন, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক নিউ এজে কাজ করেছেন। তিনি বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। 
 
ট্যাগঃ

মিডফোর্ডে সোহাগ হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন ১২ মার্চ

হত্যা মামলায় সাংবাদিক মিন্টুকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন

সময়ঃ ১২:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬