০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনার পাঁচ আসনের চারটিতে বিএনপি, একটিতে জামায়াতের জয়

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০১ Time View

নেত্রকোনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  

নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং না ভোট পড়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯০৩টি।  

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শরিকদল বাংলাদেশ খেলাফত মজলিশের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭,৪৮৮ ভোট। 

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ৬৭ ৩৬৭ ভোট। 

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৮,৯৬১ ভোট। 

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯,৮৪০ ভোট। 

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২,১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯,৪১২ ভোট। 

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। 

ঢাকা/ইবাদ//

ট্যাগঃ

নেত্রকোনার পাঁচ আসনের চারটিতে বিএনপি, একটিতে জামায়াতের জয়

সময়ঃ ১২:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬