০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০৩ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

মুন্সীগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রাসেল কবির (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল কবির নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব শাহী মহল্লার বাসিন্দা। তিনি চা-পানের দোকানের পাশাপাশি মুন্সীগঞ্জের আলদি থেকে মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠা সংগ্রহের উদ্দেশে নিজ এলাকা থেকে মোটরসাইকেলযোগে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন রাসেল কবির ও নাজমুল। নাহাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল কবির মারা যান। আহত হন নাজমুল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “সকালে মোটরসাইকেল দুর্ঘটনা একজন নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।”

ঢাকা/রতন/রাজীব

ট্যাগঃ

মুন্সীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সময়ঃ ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬