০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০২ Time View

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬  

শেরপুর-জামালপুর সেতুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সেতুর দক্ষিণ পাশে পুলিশ চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদরের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এসময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করে পুলিশ। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আবরার নামে এক শিশু ভাগ্যক্রমে বেঁচে যায়। বর্তমানে সে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, “পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।”

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/তারিকুল/রাজীব

ট্যাগঃ

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

সময়ঃ ১২:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬