০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০০ Time View

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আল হোসেন বাসাইল পৌর শহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা চায়না ফ্যাক্টরির সামনে পৌঁছালে বাসাইল থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক মারা যান। আহতাবস্থায় অপর আরোহীকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/রাজীব

ট্যাগঃ

টাঙ্গাইলে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সময়ঃ ১২:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬