০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বইমেলায় অংশ নেওয়ার ঘোষণা প্রকাশক ঐক্যের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ১৭:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জরুরি সংবাদ সম্মেলন করেন প্রকাশক ঐক্যের নেতারা

প্রকাশনা শিল্পের মর্যাদা রক্ষা এবং কাঠামোগত বৈষম্য দূর করা নিয়ে প্রকাশকদের শর্ত সরকার মেনে নেওয়ায় অমর একুশে বইমেলায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রকাশক ঐক্য।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেছেন, “গতকাল রাতে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপস) আন্তরিক একটি সমঝোতা হয়েছে। সরকার শর্ত মেনে নিয়েছে। তাই, প্রকাশক ঐক্য বইমেলায় অংশ নিচ্ছে।”

তিনি জানান, প্রকাশকদের প্রাথমিক চাওয়া ছিল, বাস্তবতার নিরিখে বইমেলা ঈদের পর আয়োজন করার। কিন্তু, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তারা সাড়া পাননি। পরবর্তী সময়ে নতুন সরকার শপথ গ্রহণের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রকাশকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় প্রকাশকেরা তিনটি শর্ত দিলে সরকার তা পূরণের আশ্বাস দেয়। এর পর দুই শতাধিক প্রকাশক চলতি মাসের ১৯ তারিখে আবেদন জমা দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আহমদ পাবলিশিং হাউজের প্রকাশক মেছবাহউদ্দীন, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, বাতিঘর প্রকাশনীর প্রকাশক দীপঙ্কর দাশ, আদর্শ প্রকাশনীর মাহাবুব রাহমান প্রমুখ।

ঢাকা/রায়হান/রফিক 

ট্যাগঃ

বইমেলায় অংশ নেওয়ার ঘোষণা প্রকাশক ঐক্যের

সময়ঃ ১২:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬