০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০৫ Time View

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “অবৈধ দখলদারদের হাত থেকে খালের দখল উদ্ধার করে খালের হারানো ঐতিয্য ফিরিয়ে আনা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যেোগ নিতে হবে।”

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁঠি খাল পুনঃখনন এবং খালের উভয় পাড় সুরক্ষা কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এই মুহূর্তে চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন-পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননে প্রকল্প নেওয়া হবে। শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ দ্রুত সমাপ্ত হবে।”

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি দিয়েছেন।”

খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ৫ কৌটি বৃক্ষরোপণে কর্মসূচি হাতে নিয়েছে।”

খাল খনন-পুনঃখনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদীর নাব্যতা ফিরিয়ে পাবে এবং জলবদ্ধতা দূরীরকরণ হবে বলে তিনি জানান। 

ট্যাগঃ

খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী

সময়ঃ ১২:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬