০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২ ধাপ এগিয়ে সিমাগো র‌্যাঙ্কিংয়ে ৬ষ্ঠ স্থানে রাবি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৬০০২ Time View

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবস্থান ৬ষ্ঠ। গত বছরে রাবির অবস্থান ছিল ৮ম।

র‌্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৮ম। ২০২৪ সালে রাবির অবস্থান ছিল ১৩ তম, ২০২৩ সালে ১৭ তম, ২০২২ ও ২০২১ সালে ১২ তম, ২০২০ সালে ৬ষ্ঠ, ২০১৯ সালে ৫ম ও ২০১৮ সালে রাবির অবস্থান ছিল ৪র্থ। অর্থাৎ গত ৪ বছর ধরে এই র‌্যাঙ্কিংয়ে ক্রমাগতভাবে রাবির অবস্থান উন্নতি হয়েছে।

গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন-এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১১ তম, ৪র্থ ও ২৪ তম। আর এ তিনটি বিষয় মিলে রাবির সার্বিক অবস্থান দেশে ৬ষ্ঠ। তবে ২০২৫ সালে গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে রাবির অবস্থান ছিল দেশে যথাক্রমে ১১ তম, ৪র্থ ও ২৬ তম। এর মানে দাঁড়াচ্ছে, উদ্ভাবন সূচকে গতবছর থেকে রাবি এ বছর এগিয়েছে।

সিমাগো র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হলো যথাক্রমে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় ছিল যথাক্রমে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

ট্যাগঃ

২ ধাপ এগিয়ে সিমাগো র‌্যাঙ্কিংয়ে ৬ষ্ঠ স্থানে রাবি

সময়ঃ ১২:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬