|| রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৩:০৩, ২ মার্চ ২০২৬ আপডেট: ০৩:১১, ২ মার্চ ২০২৬
ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর সদরদপ্তর ধ্বংসের দাবি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড ‘ভয়ংকর’ ভাষায় এই তথ্য তুলে ধরেছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছে, “মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। ইরানি রেভল্যুশনারি গার্ডের এখন আর কোনো সদরদপ্তর নেই।”
সেন্টকমের বক্তব্য, “ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড গত ৪৭ বছরে এক হাজারের বেশি মার্কিন নাগরিক হত্যা করেছে। গতকাল (শনিবার) বড় আকারের মার্কিন হামলায় ‘সাপের মাথা’ কেটে ফেলা হয়েছে।”
মার্কিন কমান্ড ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সাপের সঙ্গে তুলনা করে এর মাথা কেটে ফেলার দাবি করেছে।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, আইআরজিসির অন্তত ৪৮ জন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে তার বাহিনী।
সূত্র: আলজাজিরা।
ঢাকা/রাসেল
Sangbad365 Admin 










