০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা জানতাম ইরান আমাদের ওপর আঘাত করবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৬০০১ Time View

প্রকাশিত: ০৫:৩২, ৩ মার্চ ২০২৬   আপডেট: ০৫:৩২, ৩ মার্চ ২০২৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের ওপর ইসরায়েলের সঙ্গে সমন্বিত হামলাকে ‘আত্মরক্ষা’ হিসেবে অভিহিত করে এর যৌক্তিকতা তুলে ধরেছেন। খবর আল-জাজিরার।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য ট্রাম্প প্রশাসনের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন ছিল কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে রুবিও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ওপর ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রুবিও বলেন, “ইরান আগে আমাদের ওপর হামলা করবে- আমরা যদি সেই অপেক্ষায় বসে থাকতাম, তাহলে আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হতে হতো। তাই প্রেসিডেন্ট ট্রাম্প খুবই বিচক্ষণ একটি সিদ্ধান্ত নিয়েছেন: আমরা জানতাম যে ইসরায়েল একটি পদক্ষেপ (হামলা) নিতে যাচ্ছে। আমরা এও জানতাম যে, এর ফলে আমেরিকান বাহিনীর ওপর পাল্টা হামলা হবে। আর আমরা যদি তাদের সেই হামলা চালানোর আগেই আক্রমণ না করতাম, তাহলে আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো।”

ঢাকা/ফিরোজ

ট্যাগঃ

আমরা জানতাম ইরান আমাদের ওপর আঘাত করবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সময়ঃ ১২:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬