০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ব্যর্থতার পর সরে দাঁড়ালেন আলিম দার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৬০০৩ Time View

প্রকাশিত: ১৭:৫৫, ৩ মার্চ ২০২৬  

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর শুরু হয়েছে ভেতরের হিসাব-নিকাশ। ব্যর্থতার দায় এড়াতে না পেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন আলিম দার। ৫৭ বছর বয়সী এই সাবেক কিংবদন্তি আম্পায়ারের পদত্যাগ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের হতাশাজনক পারফরম্যান্সের দায় নিজের কাঁধেও অনুভব করেছেন আলিম দার। সেই কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। গত বছরের ১১ অক্টোবর সাবেক পেসার আকিব জাভেদ, সাবেক টেস্ট অধিনায়ক আজহার আলি ও বিশ্লেষক হাসান চিমার সঙ্গে নির্বাচক প্যানেলে যোগ দিয়েছিলেন তিনি।

আম্পায়ার হিসেবে আলিম দারের ক্যারিয়ার ছিল অনন্য। পুরুষদের টেস্ট, একদিনের ও টি-টোয়েন্টি মিলিয়ে রেকর্ড ৪৩৫টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। চারটি বিশ্বকাপ ফাইনালেও ছিলেন মাঠের আম্পায়ার হিসেবে। সেই উজ্জ্বল অধ্যায়ের পর প্রশাসনিক ভূমিকায় এসেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো তাকে।

শুধু নির্বাচক নয়, খেলোয়াড়দের প্রতিও কড়া বার্তা দিয়েছে বোর্ড। সূত্র বলছে, বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে প্রত্যেক ক্রিকেটারের ওপর পাঁচ মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আর্থিক পুরস্কার পুরোপুরি মাঠের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত থাকবে- এমন স্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের শুরুটা ছিল নড়বড়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয়, এরপর যুক্তরাষ্ট্রকে সহজে হারানো। মাঝে ভারতের কাছে ৬১ রানের বড় হার ছন্দ কেটে দেয়। নামিবিয়ার বিপক্ষে পরাজয় কাটিয়ে সুপার এইট পর্বে উঠলেও সেখানেই থেমে যায় স্বপ্ন।

সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ রানের জয় শেষ ম্যাচে কিছুটা স্বস্তি দিলেও শেষ পর্যন্ত নেট রানরেটে এগিয়ে থাকা নিউ জিল্যান্ড সেমিফাইনালে উঠে যায়। পাকিস্তানের যাত্রা সেখানেই শেষ।

ঢাকা/আমিনুল

ট্যাগঃ

বিশ্বকাপ ব্যর্থতার পর সরে দাঁড়ালেন আলিম দার

সময়ঃ ১২:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬