০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ তরুণ আটক

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৬০০২ Time View

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৬ মার্চ ২০২৬  

কক্সবাজারের রামুতে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. ইমরান (২৩) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ইমরান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় একটি ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকার নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার জাল টাকা এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় এক তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকা/তারেকুর/রাজীব

ট্যাগঃ

রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ তরুণ আটক

সময়ঃ ১২:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬