০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুবি ক্যাম্পাসে ঈদের জামাত, থাকছে বিশেষ নিরাপত্তা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৬০০৫ Time View

খুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৭ মার্চ ২০২৬  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজন করা হয়েছে ঈদের জামাত। মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি নারীদের জন্য রাখা হয়েছে পৃথক নামাজের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ জামাত সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সভায় জামাতের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা হয়।

সভায় বক্তারা জানান, প্রতি বছর ঈদের জামাতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি বাইরের বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো, রাত্রিকালীন পাহারা জোরদারসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।

এছাড়া, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকিয়া সুলতানা, হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান, সিআইডির পুলিশ পরিদর্শক মিহির কান্তি পাল, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মো. ইমাম এবং তাজউদ্দীন আহমেদ তাজসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মিজানুর রহমান খান, প্রশাসন শাখা প্রধান মো. জাবেদ এলাহী, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন এবং কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুসও এতে অংশ নেন।

ঢাকা/হাসিবুল/জান্নাত

ট্যাগঃ

ন্যাটো মিত্রদের ট্রাম্পের হুমকি: ইরান নিয়ে মার্কিন যুদ্ধকৌশলের দুর্বলতা?

খুবি ক্যাম্পাসে ঈদের জামাত, থাকছে বিশেষ নিরাপত্তা

সময়ঃ ১২:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬