০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় নারী নিহত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১৬০০২ Time View

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২১ মার্চ ২০২৬  

বগুড়ার আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় উম্মে হাবিবা উর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার উজ্জ্বলতা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার নিহতের বড় বোন মোছা. উম্মে হাফিজা বাদী হয়ে প্রতিবেশী কহির ফকির ও সিরাজুল ইসলামসহ ১৩ জনের নামে আদমদীঘি থানায় একটি মামলা করেছেন।

উম্মে হাবিবা উর্মি নওগাঁর রানীনগর উপজেলার ভেবরা গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি ঈদ উদযাপনের জন্য বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উম্মে হাফিজার সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত বছরের ৪ সেপ্টেম্বর বিরোধের জেরে হাফিজা ও তার ছেলেকে মারধর করা হয়। ওই ঘটনায় থানায় মামলা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

শুক্রবার সন্ধ্যায় কেনাকাটার উদ্দেশে হাফিজা ও উর্মি আদমদীঘি বাজারে গেলে অভিযুক্তরা রামদা, কুড়াল, শাবল ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রথমে হাফিজার স্বামী ফয়সাল ইসলাম লিটনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করা হয়। পরে হাফিজা, তার দুই সন্তান ও উর্মি তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই উম্মে হাবিবা উর্মির মৃত্যু হয়।

উম্মে হাফিজা বলেন, “আমার ছোট বোন ঈদ করতে আমাদের বাড়িতে এসেছিল। কেনাকাটা করতে বের হলে হঠাৎ করে তাদের হামলার মুখে পড়তে হয়।”

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তা‌দের‌ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

ঢাকা/এনাম/রাজীব

ট্যাগঃ

বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় নারী নিহত

সময়ঃ ১২:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬