০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৬০০৩ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২২ মার্চ ২০২৬  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক (৫৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী এলাকায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। রবিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা আব্দুল খালেকের সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্তকে আটক করে।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/সৈকত/রাজীব

ট্যাগঃ

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

সময়ঃ ১২:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬