০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংকট কাটাতে সিলেটের পাম্পে জ্বালানি তেল সরবরাহ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৬০০১ Time View

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২৪ মার্চ ২০২৬  

সিলেটে ঈদের প্রথম দিন থেকে জ্বালানি তেল অকটেন সংকটে থাকা পাম্পগুলোতে তেল সরবরাহ করতে শুরু করেছে পেট্রোলিয়াম কোম্পানিগুলো।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে চার দিন ধরে অকটেন বিক্রি করতে না পারা উত্তরা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার মারুফ আহমেদ জানালেন, আজ ১৮ হাজার লিটার অকটেন তার পেট্রোল পাম্প পেয়েছে। আপাতত কোনো সংকট নেই।

ম্যানেজার মারুফ আহমেদ বলেন, ‘‘আজকে ১৮ হাজার লিটার পেয়েছি। আপাতত কোনো সংকট নেই৷ তবে পরবর্তীতে তেল কবে পাব এটা অনিশ্চিত।’’ 

একইভাবে সিলেটে প্রায় সবকটি পাম্পে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। তবে ডিজেলের কিছুটা সংকট থাকায় পর্যাপ্ত পাওয়া যায়নি বলে জানান বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি সিলেট বিভাগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। 

হুমায়ুন কবির বলেন, সিলেটের প্রায় ১২০ পাম্পে তেল সরবরাহ শুরু হয়েছে। জ্বালানি তেল সংকটের কারণ ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় পাম্পগুলো পে অর্ডার করতে পারেনি। তবে এখন তেল সরবরাহ স্বাভাবিক। তবে ডিজেলের কিছুটা সংকট রয়েছে। এটি আপাতত চাহিদার তুলনায় সবাই পর্যাপ্ত পাচ্ছে না। 
 
ঢাকা/রাহাত/বকুল

ট্যাগঃ

সংকট কাটাতে সিলেটের পাম্পে জ্বালানি তেল সরবরাহ

সময়ঃ ১২:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬