০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত পৌরসভা-উপজেলা পরিষদ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১৬০০০ Time View

দেশের যেসব উপজেলা পরিষদ ও পৌরসভায় বর্তমানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোতে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর বিলে নির্মাণাধীন একটি সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এই মুহূর্তে দেশের কোনো উপজেলা পরিষদ বা পৌরসভায় নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।”

তিনি জানান, বর্তমানে যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ইউএনও বা এসিল্যান্ড প্রশাসকের দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচনের আয়োজন করা হবে। নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব গ্রহণ করবেন।

বিগত সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচন একটি অধ্যাদেশের মাধ্যমে বাতিল করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, “বর্তমান সরকার সেই ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে দলীয় প্রতীকে নির্বাচন পদ্ধতি বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচন করার বিষয়টি নতুন অধ্যাদেশে রাখা হয়েছে।”

এছাড়া, আগের সরকারের জারি করা ১৩১টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি কাজ করছে, যার মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি অধ্যাদেশ রয়েছে। এসব অধ্যাদেশ পাস হয়ে মন্ত্রণালয়ে এলে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান তিনি।

মীর শাহে আলম আরো বলেন, “দীর্ঘদিন পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।”

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শাহজাহানপুর ইউনিয়নের একটি সেতুর দুরবস্থার বিষয়েও কথা বলেন। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত পরিদর্শনের নির্দেশ দেন।

সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ১৫ দিনের মধ্যে সেতুর বাকি কাজ শেষ করে জনগণের চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী (প্রশাসন) মো. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গি এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা

দ্রুত পৌরসভা-উপজেলা পরিষদ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সময়ঃ ১২:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬