০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা প্রেসক্লাবে স্মৃতির আঁচড়ে রাষ্ট্রপতির আনন্দ আড্ডা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৬০০২ Time View

নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে স্মৃতির ঝাঁপি খুলে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন।

সন্ধ্যা ৭টার কিছু সময় পর পাবনা প্রেসক্লাবে উপস্থিত হন রাষ্ট্রপতি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।

ক্লাবের ভিআইপি মিলনায়তনে রাষ্ট্রপতি তার সতীর্থ-সহকর্মী সাংবাদিকদের সঙ্গে আনন্দ আড্ডায় মিলিত হন। তখন রাষ্ট্রপতি পাবনায় মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ, সাংবাদিকতার জীবন, শৈশব নিয়ে স্মৃতিচারণ করেন।

স্মৃতির আঁচড়ে হাসি, আনন্দ, খুনসুঁটিতে রাষ্ট্রপতি মেতে ওঠেন প্রিয় বন্ধু ও সাংবাদিকদের সঙ্গে। এমন আনন্দঘন আড্ডা তাকে তাড়িত করে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 

আড্ডার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে প্রিয় খাবার চিড়া ভাজা, সিঙ্গাড়া ও আলুর চপ খান রাষ্ট্রপতি।

অন্যান্যের মধ্যে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মাহবুব এলাহী বিশু, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক নরেশ মধু স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

রবিবার (২৯ মার্চ) সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজের বাড়িতে যাবেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে বঙ্গভবনের উদ্দেশে হেলিকপ্টার যোগে রওনা দেবেন রাষ্ট্রপতি।

গত শনিবার (২৮ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পর নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতির এটাই প্রথম সফর।

ট্যাগঃ

পাবনা প্রেসক্লাবে স্মৃতির আঁচড়ে রাষ্ট্রপতির আনন্দ আড্ডা

সময়ঃ ১২:০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬