০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার থেকে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৬০০২ Time View

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৪৪, ৪ এপ্রিল ২০২৬

দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টায় থেকে শুরু হওয়া লেনদেন চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত চলবে পোস্ট-ক্লোজিং সেশন। আর বাজার বন্ধ হবে ঠিক দুপুর ২টায়।

ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি বহাল থাকবে।

ঢাকা/এনটি/বকুল 

ট্যাগঃ

রবিবার থেকে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

সময়ঃ ১২:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬