০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা  

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৬০০২ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৬ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৫৪, ৬ এপ্রিল ২০২৬

হেমন্ত চাকমা

খাগড়াছড়ি শহরে ফিলিং স্টেশনে কাঙ্ক্ষিত পরিমাণ অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলা করা হয়েছে। পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছেন কয়েকজন যুবক।

সোমবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে মহাজন পাড়া এলাকায় এ হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। 

আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী। 

সোমবার সকাল ৯টায় খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুননেছা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণ শুরু হয়। ৫০০ টাকার করে অকটেন বিতরণ করা হলেও কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করেন। ট্যাগ অফিসার হেমন্ত চাকমা অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান। 

পরে দুপুরে মহাজন পাড়া এলাকায় খাবার খেতে গেলে ওই যুবকরা হেমন্ত চাকমাকে দোকান থেকে বের করে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। 

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা জানিয়েছেন, ট্যাগ অফিসারের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ঢাকা/রূপায়ন/রফিক

ট্যাগঃ

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা  

সময়ঃ ১২:০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬