০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন: প্রথম দিনে ৫২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ২২:৫৯, ৯ এপ্রিল ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশন থেকে ৫২ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন। আগামী ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। জমার সময় নির্ধারিত কাগজপত্রের পাশাপাশি ২০ হাজার টাকা জামানত জমা দিতে হবে।”

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। ৫০টি সংরক্ষিত নারী আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সাধারণত দল ও জোটগতভাবে বরাদ্দপ্রাপ্ত আসনের সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়ায় এসব আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদের ফলাফল অনুযায়ী এবার আসন বণ্টন অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পাবে।

ঢাকা/এমএসবি/এসবি

ট্যাগঃ

সংরক্ষিত নারী আসন: প্রথম দিনে ৫২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

সময়ঃ ১২:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬