০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৬০০৩ Time View

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (১১ এপ্রিল ) বিকেলে নগরীর টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও প্রেস ক্লাব এলাকা ঘুরে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে জোটের নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে যোগ দেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল অভিযোগ করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। 

তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি জনসভায় রংপুরে এসে গণভোটের পক্ষে সমর্থন চেয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা টালবাহানা করছেন, যা জনগণের সঙ্গে প্রতারণা করার সামিল। 

মাহাবুবুর রহমান বেলাল বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে। অথচ সরকারে গিয়ে বিএনপি সেই আত্মত্যাগ ভুলে গিয়ে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনায় মরিয়া হয়ে উঠেছে। যা দেশের জনগণ মেনে নেবে না।’’ এ সময় তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং সারা দেশে বিএনপি নেতাদের নিয়ে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের বাতিলের দাবি জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, ছাত্র শক্তির মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ জোটের স্থানীয় নেতারা।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। একইসঙ্গে দেশে চলমান জ্বালানি সংকট দ্রুত নিরসন না হলে রংপুর থেকে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিএনপিকে সতর্ক করেন তারা।

ট্যাগঃ

সিসি ক্যামেরায় দেখবো, শ্রেণিকক্ষে শিক্ষক-ছাত্ররা কী করে: শিক্ষামন্ত্রী

রংপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ

সময়ঃ ১২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬