০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘কানতে কানতে চোখের পানিও শেষ, তবু ছেলেডার খোঁজ নাই’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৬০৩০ Time View

দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মো. শিহাদ হোসেন (২২)। দেশটির রাজধানী রিয়াদের আজিজিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকা শুরু করেন তিনি। সেখানে ট্যাক্সি চালিয়ে উপার্জন করেন তিনি। গত রোববার গভীর রাতে তাঁর মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। পুলিশের পরিচয় দিয়ে তাঁকে জরুরিভাবে বাসার সামনে যেতে বলা হয়। তিনি সেখানে যান। এর পর থেকে ছয় দিন ধরে তাঁর সন্ধান মিলছে না। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ।

এ ঘটনায় ওই এলাকার পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিহাদ হোসেনের বাবা, যিনি নিজেও সৌদিপ্রবাসী। স্বজনদের আশঙ্কা, দুর্বৃত্তরা শিহাদকে হত্যা বা অপহরণ করতে পারে।

ট্যাগঃ

‘কানতে কানতে চোখের পানিও শেষ, তবু ছেলেডার খোঁজ নাই’

সময়ঃ ১২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬