১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্রঋণ খাতকে প্রবৃদ্ধির নতুন চালক হিসেবে নিতে হবে: হোসেন জিল্লুর রহমান

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৬০০৪ Time View

ক্ষুদ্রঋণ খাতের প্রচার ও ব্র্যান্ডিংয়ের ঘাটতির কথা তুলে ধরে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, পুরো খাতটি বর্তমানে একটি ব্র্যান্ডিং সংকটে ভুগছে। এ সময় তিনি ‘এনজিও’ শব্দের পরিবর্তে ‘এমএফআই’ (মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন) বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান শব্দটিকে সামনে আনার তাগিদ দেন।

বাংলাদেশ বর্তমানে একধরনের অর্থনৈতিক সন্ধিক্ষণ বা টার্নিং পয়েন্টে রয়েছে উল্লেখ করে হোসেন জিল্লুর রহমান জানান, করোনা মহামারি ও ধারাবাহিক বৈশ্বিক সংকটের ধাক্কায় শুধু জাতীয় অর্থনীতিই নয়, ক্ষুদ্রঋণ অর্থনীতিও একটি কঠিন সময় পার করছে।

এ সময় ক্ষুদ্রঋণ খাতের গুরুত্ব তুলে ধরে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমাদের নতুন সরকার এসেছে। তারা লক্ষ কোটি (ট্রিলিয়ন) ডলারের অর্থনীতির কথা বলছে। কিন্তু যারা পরিবর্তন আনতে পারে, মাঠপর্যায়ের সেই প্রকৃত অংশীজনদের আমরা যদি ক্ষমতায়িত না করতে পারি, তাহলে লক্ষ কোটি ডলারের স্বপ্ন কাগজেই থেকে যাবে। নীতিগত সহায়তা, আর্থিক সহযোগিতা ও কৌশলগত স্বীকৃতির মাধ্যমে এই অংশীজনদের সামনে নিয়ে আসতে হবে।’

ট্যাগঃ

ক্ষুদ্রঋণ খাতকে প্রবৃদ্ধির নতুন চালক হিসেবে নিতে হবে: হোসেন জিল্লুর রহমান

সময়ঃ ১২:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬