০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৬০০৪ Time View

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ৬ এপ্রিল ২০২৬  

১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ডের সদস্যরা। সংস্থাটি জানিয়েছে, মাদকগুলোর দাম ৭৫ লাখ টাকা।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় কোস্টগার্ডের সদস্যরা কক্সবাজারের টেকনাফ থানার নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/বকুল

ট্যাগঃ

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ 

সময়ঃ ১২:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬