যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ তাদের দূতাবাসগুলো থেকে ভিসাসহ সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ও কয়েকটি নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ১৩টি দেশ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে—যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।
০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
ভিসাসেবার ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক করল ১৩ দেশ
-
Sangbad365 Admin - সময়ঃ ১২:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- ১৬০০৩ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর













