০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৬০১৬ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৫২, ১০ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ফরহাদ হোসেন (৩০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফরহাদ হোসেন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি মোবাইলে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাতে তিনি আর ফেরেননি। শুক্রবার সকালে ফরহাদের মোবাইলে ব্যবহৃত নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকার খবর পান।

‎নিহতের স্ত্রী নার্গিস বেগম অভিযোগ করেন, টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/লিটন/রাজীব

ট্যাগঃ

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সময়ঃ ১২:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬