০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৬০০৮ Time View

প্রকাশিত: ১৭:৫০, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৫১, ১৩ এপ্রিল ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে। বর্ধিত সময় অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতিত অন্যান্য করদাতারা আগামী ১৫ মে পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, “আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতা যাহাদের অর্থবছর ৩০ জুন ২০২৫ খ্রি. সমাপ্ত হইয়াছে, তাহাদের ২০২৫-২৬  করবর্ষের রিটার্ন দাখিলের সময় পুনরায় এক মাস বৃদ্ধি করে আগামী ১৫ মে পর্যন্ত নির্ধারণ করল।”

এর আগে একাধিকবার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঢাকা/নাজমুল/রফিক

ট্যাগঃ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

সময়ঃ ১২:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬