০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৬০০৩ Time View

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৪ এপ্রিল ২০২৬  

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ১৯ শিশু ভর্তি হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত হাসপাতালে ছাড়পত্র পেয়েছে ১৭ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এখন হাম আইসোলেশন ওয়ার্ডে ১৫৪ জন রোগী ভর্তি আছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৫৭৮ জন ভর্তি হয়েছে। 

তিনি বলেন, ‘‘হাম উপসর্গ নিয়ে শিশুরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসছেন। সেখানকার সদর হাসপাতাল ও উপজেলা থেকে রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’’ 

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘‘উপসর্গ নিয়ে ভর্তি হওয়া প্রায় ১০ শতাংশ শিশু মারা গেছে। তবে মৃত্যু কমে আসছে। হামের টিকা দেওয়া চলছে। আশা করা যায় রোগীও কমে আসবে।’’

ঢাকা/মাহী/বকুল

ট্যাগঃ

রামেক হাসপাতালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু

সময়ঃ ১২:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬