০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৬০১৫ Time View

প্রকাশিত: ১৮:১৩, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:২০, ৪ অক্টোবর ২০২৫

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৭৪ জন।

শনিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ও রাজশাহী বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৬ জন পুরুষ ও ৯৭ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৪৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা/এসবি

ট্যাগঃ

ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪

সময়ঃ ১২:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬