সপ্তাহান্তে শনি ও রোববার ‘কমেডি সার্কাসে’ অভিনয় করতেন আলী আসগর। সেখানেও নারী চরিত্রের জন্যই প্রস্তাব এসেছিল আলীর কাছে। আসলে কপিলের শোতে ‘দাদি’র চরিত্রের পর একপ্রকার টাইপ কাস্ট হয়ে গিয়েছিলেন আলী। জনপ্রিয়তা অর্জন করলেও মনের ভেতর তৈরি হয়েছিল এক চাপা কষ্ট।
সেই প্রসঙ্গে অভিনেতার সংযোজন, ‘“কমেডি সার্কাস”-এও দুই দিনই আমাকে নারী চরিত্রে অভিনয় করতে হতো। লেখকদের কাছেও সহজ ছিল। তাঁরা বলতেন, “আপনি তো এইটাই করেন।” কিন্তু আমার কষ্ট হতো। কারণ, আমি নির্দিষ্ট চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাইনি। অন্য কিছু করতে চেয়েছিলাম। প্রতিদিন তো ডাল-ভাত খাওয়া যায় না, মাঝেমধ্যে পুরি-ভাজিও চাই! সুযোগ তো দিতে হবে! না পারলে তখন বলবেন!’
হিন্দুস্তান টাইমস অবলম্বনে
Sangbad365 Admin 










