০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে পানি ঢোকার আগেই ধান কাটতে হবে: কৃষিমন্ত্রী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৬০০৪ Time View

প্রকাশিত: ২২:৫১, ২১ এপ্রিল ২০২৬  

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, “হাওর অঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওরে পানি ঢোকার আগেই সকল ধান কেটে ফেলতে হবে। ধান যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে।”

মঙ্গলবার (২১ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাওর অঞ্চলের ধান কাটার অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।        

মন্ত্রী বলেন, “সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সাথে সমন্বয় করে যথাসময়ে হাওর অঞ্চলের ধান কাটা শেষ করতে হবে। যেসব অঞ্চলের ধান আগে কাটার উপযোগী, প্রয়োজনে সেখানে পার্শ্ববর্তী এলাকা থেকে হার্ভেস্টার ও ধান কাটার শ্রমিক এনে ধান কাটতে হবে।” 

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

সভায় হার্ভেস্টারের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের সরবরাহ রয়েছে, জানিয়ে মন্ত্রী হাওর অঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদেরকে বলেন, “কৃষি খাতের জন্য জ্বালানি তেলের সমস্যা হবে না।”

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, হাওর অঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

ঢাকা/এএএম/রফিক

ট্যাগঃ

পুলিশ গ্রেফতার করতে চায়নি, বিএনপির লোকেরা ধরিয়ে দিয়েছে: মহিলা লীগ নেত্রী

হাওরে পানি ঢোকার আগেই ধান কাটতে হবে: কৃষিমন্ত্রী

সময়ঃ ১২:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬