প্রকাশিত: ১৭:৩৩, ২২ এপ্রিল ২০২৬ আপডেট: ১৭:৩৪, ২২ এপ্রিল ২০২৬
ফরিদা খানম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। এক বছর পর তাকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়।
নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর সচিব, জেলা প্রশাসক থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়েই পরিবর্তন করা হচ্ছে।
এর আগে গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এক মাসে তিন দফায় ২০টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছিল। প্রত্যাহার করা জেলা প্রশাসকদের মধ্যে কেউ কেউ আছেন, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
ঢাকা/আসাদ/সাইফ
Sangbad365 Admin 






