০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিনশ ফিট এলাকায় দুর্ঘটনা, দুই কলেজছাত্র নিহত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৬০০৫ Time View

প্রকাশিত: ২২:৪৫, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৪৮, ২৬ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ তিনশ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বাইক আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর একটার দিকে তিনশ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-সাব্বির হোসেন (২৩) ও রিফাত আহমেদ (২০)। নিহত সাব্বিরের বাবার নাম আমির হোসেন। সে রাজধানীর খিলগাঁও এলাকাতে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনশ ফিট রাস্তার জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার ইউটার্ন করছিল। এমন সময় বাইকটি এসে প্রাইভেটকারের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে দূরে গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিকেল ৪টার দিকে মারা যায় রিফাত। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন মারা যায় সাব্বির।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শরিফুল ইসলাম ও মনির হোসেন জানান, দুর্ঘটনার সময় তাদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজন মৃত্যু হয়েছে।

নিহত রিফাতের মা আকলিমা আক্তার জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেখেরকান্দি ভুঁইয়া বাড়ি। একই গ্রামে বাড়ি সাব্বিরের। তারা দুজন বন্ধু। রিফাত বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সাব্বির খিলগাঁও মডেল কলেজের প্রথম বর্ষে পড়াশুনা করতেন। 

তিনি বলেন, “আজ সকালে নারায়ণগঞ্জ ভুলতা গাউছিয়া যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল রিফাত। এরপর আর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি। দুপুরের পর তাদের ফোন থেকে দুর্ঘটনার খবর শুনতে পান পরিবারের সদস্যরা।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা/এমআর/এসবি

ট্যাগঃ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভেঙে গেছে যাত্রীর চারটি দাঁত

তিনশ ফিট এলাকায় দুর্ঘটনা, দুই কলেজছাত্র নিহত

সময়ঃ ১২:০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬