০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিকূলতা জয় করা রিপা সাধুর স্বপ্নগাথা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৬০০৫ Time View
প্রথম আলো ট্রাস্ট:

আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয়ে আসার পর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা কেমন ছিল? বিশেষ করে ইংরেজির চাপ এবং সাংস্কৃতিক ভিন্নতা-এগুলো কীভাবে সামলেছেন?

রিপা সাধু: এটা ছিল এক বিরাট যুদ্ধ। আমার প্রথম সেমিস্টার ছিল অনলাইনে, তাই বাড়িতে বসে খুব একটা ভয় লাগেনি। কিন্তু যখন সশরীরে ক্যাম্পাসে এলাম, তখন বুক কাঁপতে শুরু করল। আমার রুমমেটরা বাংলাদেশি হওয়ায় কিছুটা রক্ষা পেলাম, কিন্তু ক্লাসে গিয়ে দেখি সব বিদেশি ফ্যাকাল্টি। সবাই অনর্গল ইংরেজিতে কথা বলছে। আমি ভাবতাম, আমি যদি কিছু বলতে গিয়ে ভুল করি, গ্রামারে ভুল হয়, তবে সবাই হাসবে কি না। আমি অনেক ওভার থিঙ্কিং করতাম। কিন্তু পরে যখন দেখলাম আমার বিদেশি বন্ধুরা ভুল ইংরেজি বলেও কত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে, তখন আমার জড়তা ভাঙতে শুরু করল। আমি বুঝলাম, ভাষা কেবল প্রকাশের মাধ্যম, ভুল হওয়াটা বড় অপরাধ নয়।

ট্যাগঃ

প্রতিকূলতা জয় করা রিপা সাধুর স্বপ্নগাথা

সময়ঃ ১২:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬