১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক আলোচনার আগে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৬০১১ Time View

প্রকাশিত: ১৭:৫৮, ২ মে ২০২৬   আপডেট: ১৭:৫৯, ২ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, তাতে বলা হয়েছিল, হরমুজ প্রণালিতে নৌচলাচল উন্মুক্ত হবে এবং ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখা হবে। রয়টার্স একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (২ মে) এ তথ্য জানিয়েছে।

গোপনীয় কূটনীতি নিয়ে আলোচনার জন্য নাম প্রকাশ না করার শর্তে ওই ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান বিশ্বাস করে যে, পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার তাদের সর্বশেষ প্রস্তাবটি চুক্তি সম্পাদনের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

এই প্রস্তাব অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আর হামলা চালাবে না—এই নিশ্চয়তার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে। ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তার অবরোধ তুলে নেবে।

এরপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপের বিষয়ে ভবিষ্যৎ আলোচনা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ইরান দাবি করবে যে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে ওয়াশিংটন যেন স্বীকৃতি দেয়, এমনকি যদি তা স্থগিত করতেও রাজি হয়।

ওই কর্মকর্তা বলেন, “এই কাঠামোর অধীনে আরো জটিল পারমাণবিক বিষয় নিয়ে আলোচনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে একটি অধিকতর অনুকূল পরিবেশ তৈরি করা যায়।”
 
ঢাকা/শাহেদ

ট্যাগঃ

পারমাণবিক আলোচনার আগে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

সময়ঃ ১২:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬