০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অগ্নিকাণ্ডে কিশোরীর মৃত্যু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৬০১০ Time View

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ৩ মে ২০২৬  

বগুড়ার গাবতলীতে বসতবাড়ীতে অগ্নিকাণ্ডে লামিয়া আক্তার শশী (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোনার তাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের সবুজ মন্ডলের মেয়ে।

গাবতলী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, ‘‘টিনের তৈরি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের কাছে বিকাল ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে রওনা দিই। আমরা ঘটনাস্থলে পৌছে ওই কিশোরীকে মৃত অবস্থাতেই পেয়েছি।’’ 

তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ঘরের ভেতর বৈদ্যুতিক কাপড় সেলাই মেশিন ছিল এবং পাশে গ্যাসের চুলাও ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। ঘরের ভেতর ওই কিশোরীর শরীরেও আগুন লেগে যায়। আগুনের তীব্র বেশি থাকায় কেউ সে নিজেও বাইরে আসতে পারেনি। আবার কেউ তাকে উদ্ধারও করতে পারেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনে বসতঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে যায়। বাড়িটির দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একজন সামান্য বিদ্যুৎস্পৃষ্ট হলেও তার অবস্থা গুরুতর নয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে।

  ঢাকা/এনাম/বকুল

ট্যাগঃ

বগুড়ায় অগ্নিকাণ্ডে কিশোরীর মৃত্যু

সময়ঃ ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬