০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাতির ছোড়া হাঁসুয়ায় প্রাণ গেল দাদির

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৬০০৯ Time View

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৮ মে ২০২৬  

নাটোরের বাগাতিপাড়ায় নাতির ছোড়া হাঁসুয়া পেটে বিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মর্জিনা বেগম (৫০) নামের এক নারী।

বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, গত ২৬ এপ্রিল একটি কুকুর মর্জিনা বেগমের বাড়িতে থাকা হাঁসের বাচ্চা খেয়ে ফেলে। পরদিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে উঠোনে ঢুকলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাতে থাকা একটি হাসুয়া ছুঁড়ে মারে। তবে, সেটি কুকুরের গায়ে না লেগে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য একজন সাব-ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ঢাকা/আরিফুল/রফিক

ট্যাগঃ

নাতির ছোড়া হাঁসুয়ায় প্রাণ গেল দাদির

সময়ঃ ১২:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬