০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুর খননে মিলল বিষ্ণু মূর্তি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৬০০৬ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১২ মে ২০২৬  

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর খননের সময় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া (বড় আনদার) এলাকায় পুকুর সংস্কারের কাজ চলাকালে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটের সঙ্গে হঠাৎ করেই উঠে আসে মূর্তিটি। পরে শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মূর্তিটি একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষজন। 

উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং দেখতে অনেক পুরনো ও শৈল্পিক। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি কোনো প্রাচীন মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ হতে পারে, যা বহু বছর ধরে মাটির নিচে চাপা ছিল।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বলেছেন, “বিষয়টি জানতে পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূর্তিটি উদ্ধার করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।”

মূর্তিটির প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন ওসি মোক্তারুজ্জামান।

ঢাকা/অদিত্য/রফিক

ট্যাগঃ

পুকুর খননে মিলল বিষ্ণু মূর্তি

সময়ঃ ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬